Header Ads Widget

header ads

বাজিতপুর (Bajitpur)

 বাজিতপুর উপজেলার পটভূমি

বাজিতপুর উপজেলার পটভূমি


বাজিতপুর একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। প্রাচীন কালের ইতিহাস থেকে জানা যায়, বহুকাল পূর্বে এ অঞ্চলটি খাল-বিল, হাওড়ের গভীর জলে নিমজ্জিত ও জঙ্গলে পরিপূর্ণ একটি দুর্গম এলাকা ছিল। হাওড় অঞ্চল এখান থেকেই শুরু হয়েছে। তাই বাজিতপুর ভাটি অঞ্চলের প্রবেশদ্বার (Gate way of the Eastern Zone) নামে জেলাবাসীর কাছে সুপরিচিত। কালের স্রোতে পলি পড়ে ও প্রাকৃতিক বিবর্তনে যে সমস্ত ভূ-ভাগ জলগর্ভ থেকে উত্থিত হয় তার একটি বাজিতপুর ও তৎপার্শ্ববর্তী অঞ্চল।

ভৌগলিক অবস্থান

ভৌগলিক সীমানা


বাজিতপুরের পূর্বে অষ্টগ্রাম উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে সরাইল, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা, উত্তরে নিকলি উপজেলা, উত্তর-পশ্চিমে কটিয়াদি উপজেলার অবস্থান ।


 


ভৌগলিক অবস্থান


ভৌগলিকভাবে বাজিতপুরের অবস্থান ২৪●০৯˝এবং ২৪●১৮˝ উত্তর অক্ষাংশ এবং ৯০●৫০ ˝এবং ৯১● ০৩˝ পূর্ব দ্রঘিমাংশ এর মধ্যে ।


Post a Comment

0 Comments