Header Ads Widget

header ads

বন্দর (Bandar)

 উপজেলার পটভূমি

ঐতিহাসিক মিঃ হলওয়েল ও মিঃ জেমস টেলার এবং আধুনিককালে আহম্মদ হাসান দানী এর মতে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরের বন্দরই ছিল সে সময়ের শাহ বন্দর। এতদাঞ্চলে বিভিন্ন ব্যবসার প্রসার ঘটায় এলাকাটি নদী বন্দর হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণে প্রাচীন শাহ বন্দরের নামানুসারে এলাকাটির নাম বন্দর হিসাবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করে। যা পরবর্তীতে ১৯৬২ সনে বন্দর পুলিশ থানায় রূপান্তরিত হয়। কিন্তু বন্দর পুলিশ থানা অঞ্চলটি ১৯৮৩ সন পর্যন্ত নারায়ণগঞ্জ মহকুমার, নারায়ণগঞ্জ সদর প্রশাসনিক সার্কেলের অন্তর্ভূক্ত থাকে এবং এর একটি বিরাট অংশ ১৯৯৩ সন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত থাকে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় ১৯৮৩ সনের ১লা আগষ্ট বন্দর উপজেলার সৃষ্টি হয়। এবং ১৯৯৩ সনে নারায়ণগঞ্জ পৌরসভার শীতলক্ষ্যা নদীর পূর্বতীরবর্তী অঞ্চল নিয়ে কদমরসুল পৌরসভা গঠিত হয়।

ভৌগলিক পরিচিতি

এ উপজেলার পূর্ব ও উত্তরে সোনারগাঁ উপজেলা, পশ্চিমে শীতলক্ষ্যা নদী ও নারায়ণগঞ্জ সদর এবং দক্ষিনে ধলেশ্বরী নদী ও মুন্সীগঞ্জ সদর উপজেলা। ঢাকা শহর থেকে এ উপজেলার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। উপজেলার উত্তর ভাগ দিয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক এর অবস্থান। এ মহাসড়কের মাধ্যমে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাতায়াত ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে সড়ক পথে কাঁচপুর ব্রীজ পার হয়ে ৩ কিলোমিটার পূর্বে মদনপুর চৌরাস্তার মোড় হতে দক্ষিনে মদনপুর-মদনগঞ্জ সড়কে অগ্রসর হলে ১১ কিলোমিটার দক্ষিনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌছা যায়। এছাড়া পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ নদী বন্দরের মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলের সাথে নৌ-পথে (শীতলক্ষ্যা, ধলেশ্বরী নদী পথে) যাতায়াত ব্যবস্থা রয়েছে।

Post a Comment

0 Comments