Header Ads Widget

header ads

দক্ষিণ সুনামগঞ্জ (Dakkhin Sunamganj)

 দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পটভূমি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপ-২ শাখা তাং- ১৭.০৭.২০০৬ খ্রিঃ/২ শ্রাবণ ১৪১৩ এর প্রজ্ঞাপনমতে ২৭জুলাই’ ০৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেট এ প্রকাশিত সুনামগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ঘোষণা করা হয় ফলে ১৮.০৫.২০০৮ খ্রিঃ তারিখ হতে এ উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হয়।

 

ভৌগলিক পরিচিতি

এ উপজেলার আয়তন ২৮৬.২৫ বর্গ কিলোমিটার। উত্তরে সুনামগঞ্জ সদর, দক্ষিণে জগন্নাথপুর, পূর্বে ছাতক ও জগন্নাথপুর, পশ্চিমে দিরাই ও জামালগঞ্জ উপজেলার অবস্থান। সদর উপজেলা ভেঙ্গে ১৮-০৫-২০০৮ সালে এই উপজেলাটি গঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাটি হাওর বেষ্টিত । এই উপজেলার মোট জনসংখা ১,৮৩,৮৮১ জন(২০১১ সালের আদমশুমারি অনুযায়ি)।প্রতি বর্গ কি.মি. এ জনসংখার ঘনত্ব ৬৪২ জন। মোট মৌজা ১১৮ টি এবং গ্রাম ১৫৫ টি।

 

 
 
 

Post a Comment

0 Comments