হোসেনপুর উপজেলার পটভূমি
হোসেনপুর উপজেলার পটভূমি :-
১৭৮১ খ্রিঃ জেমস্ রেলেন অংকিত অবিভক্ত বাংলাদেশের ভৌগলিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলার যে ০৩টি জনপদের নাম উল্লেখ করে সীমানা চিহ্নিত করেছেন তার মধ্যে একটি জনপদের নাম হোসেনপুর। হোসেনপুরকে প্রাচীন কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে জেমস্ রেলেন এর অংকিত মানচিত্রে দেখানো হয়েছে।
মোঘল সম্রাট বাহাদুর শাহ্ এর আমলে বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্র নামে এ পরগনাটি পরিচিত ছিল। নয়নাভিরাম হোসেনপুর উপজেলাটি পশ্চিম প্রান্তে ব্রহ্মপুত্র নদ দক্ষিণ প্রান্তে নরসুন্দা নদ দ্বারা বেষ্টিত ছিল। নদের পূর্ণ যৌবনে এ জনপদটি এককালীন সময়ে ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করায় এতদ্অঞ্চলে প্রসিদ্ধ ছিল। পালতোলা বড় বড় নৌকা ও জাহাজ ভিরত হোসেনপুর উপকূলে।
নদী পথে যাতায়ত অত্যন্ত সহজ ছিল বলে এ উপজেলার পিতলগঞ্জ গ্রামে বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নীল চাষের জন্য নীল কুঠির স্থাপন করেছিল। আজও এ জনপদের পিতলগঞ্জ গ্রামে ধ্বংসপ্রাপ্ত নীল কুঠির নীরবে দাঁড়িয়ে আছে। নীল করদের অত্যাচারে এ জনপদের প্রজারা বৃটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
ভৌগলিক পরিচিতি
ভৌগলিক পরিচিতিঃ
ব্রহ্মপুত্র নদের পূর্বতীরে একটি প্রাচীন সমৃদ্ধ জনপদের নাম হোসেনপুর। ১২১.২৯ বর্গ কিঃ মিঃ আয়তনের এ উপজেলাটি ২৪০২৩র্-২৪০৩১র্ উত্তর অক্ষাংশ এবং ৯০০৩৪র্ - ৯১০৪৪র্ পূর্ব দ্রাগীমাংশে অবস্থিত।
নামকরণঃ-
বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ হোসেনপুর পরগনার প্রজা সাধারনের জীবন জীবিকা, সুখ- দুঃখ স্বচক্ষ্যে প্রত্যক্ষ করার জন্য তৎকালীন দুল বাজার নামক স্থানে বেশ কিছুদিন অবস্থান করেন। জনশ্রুতি আছে পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ এর নামানুসারে দুল বাজারের নামকরণ করা হয় হোসেনপুর।
ভৌগলিক অবস্থান, আয়তন ও সীমা -
কিশোরগঞ্জ জেলার পশ্চিমাংশে হোসেনপুর উপজেলার অবস্থান। ০৬টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। আয়তন- ১২১.২৯ বর্গ কিঃ মিঃ। ইহার উত্তরে নান্দাইল উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা ও পশ্চিমে গফরগাঁও উপজেলা
0 Comments