কালীগঞ্জ উপজেলার পটভূমি
কালীগঞ্জ উপজেলার পরিচিতি
ভূমিকাঃস্বচ্ছ সলিলা শীতলক্ষ্যা নদীর অববাহিকায় ভাওয়াল পরগনার দক্ষিণ-পশ্চিম প্রান্তে ঘেঁষে অবস্থিত একটি বর্ধিষ্ণু জনপদ কালীগঞ্জ। দক্ষিণে পলিসমৃদ্ধ সমতল ভূমি, উত্তরে ভাওয়াল গড়ের অসমতল ভূ-স্তর, সর্বত্র অসংখ্য ছোট বড় খাল-বিল ও গাছ-গাছালি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্যকে করেছে সমৃদ্ধ ও বৈচিত্রমন্ডিত।
নামকরণঃইতিহাস থেকে জানা যায়, নদী সংলগ্ন বাণিজ্য কেন্দ্র সাধারণত ‘‘গঞ্জ’’ নামে পরিচিত ছিল। আর শক্তি সাধনার পীঠস্থান বঙ্গভূমি অবহমান কাল ধরেই শক্তিদেবী কালীর নামের সাথে যুক্ত করেছে অসংখ্য জনপদকে। স্থানের নামকরণের এই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে কালীগঞ্জের নামকরণের যথার্থতা প্রতিপন্ন হয়। কেননা কালীগঞ্জ সদরে শীতলক্ষ্যার তীরবর্তী ঐতিহাসিক হাট ও কালীমন্দির আজও সেই তথ্যের সাক্ষ্য বহন করছে। অবশ্য এ সম্পর্কে ভিন্নমতও প্রচলিত আছে। অনেকে মনে করে কালীগঞ্জের নামকরণ হয়েছে ভাওয়াল পরগণার প্রতাপশালী সামন্ত রাজা কালীনারায়ণ রায়ের নামানুসারে।
অবস্থান ও আয়তনঃরাজধানী শহর সংলগ্ন টঙ্গী শিল্প অঞ্চণের পূর্বে ২০ কিঃমিঃ দূরে ঐতিহ্যবাহী মসলিন কটন মিল ও তাঁত সমৃদ্ধ ছায়া-ঢাকা, পাখী-ঢাকা জনপদ কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার অবস্থান ২৩ ৫২৩র্ হতে ২৪ ২র্ উত্তর অক্ষাংশ এবকং ৯০ ২৮র্ হতে ৯০ ৩৯র্ পূর্ব দ্রাঘিমাংশ। গাজীপুর জেলার জেলার মোট ভূমির শতকরা ১০.৫৩ ভাগ নিয়ে সর্ব ক্ষুদ্র উপজেলা কালীগঞ্জ। ২১৭.৩৪ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট ও উপজেলার উত্তরে কাপডাসিয়া, দক্ষিণে রূপগঞ্জ ও পলাশ, পূর্বে পলাশ, পশ্চিমে রূপগঞ্জ, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা। পূর্ব-দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পশ্চিমে বালু নদীর অবস্থান আুপজেলার মনোরম আবহাওয়া ও জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
প্রশাসনিক ইতিহাসঃ১৯৪৭ সালে ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালীগঞ্জ থানা। ১২ টি ইউনিয়ন হল কালীগঞ্জ সদর, জাঙ্গালিয়া, বক্তারপুর, মোক্তারপুর, বাড়িয়া, জামালপুর, বাহাদুরসাদী, ঘোড়াশাল, জিনারদী, চরসিন্দুর, গজারিয়া এবং ডাঙ্গা। এর মধ্যে ঘোড়াশাল, জিনারদী, চরসিন্দুর, গজারিয়া এবং ডাঙ্গা ইউনিয়ন পলাশ পুলিশ ফাঁড়ির অধীনে ছিল।
১৯৮২ সালে কালীগঞ্জ সদর জাঙ্গালিয়া, বক্তারপুর, মোক্তারপুর, বাড়িয়া, জামালপুর, বাহাদুরসাদী এই ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালীগঞ্জ উপজেলা। বাকী ৫টি ইউনিয়ন নরসিংদীর পলাশ উপজেলায় অন্তর্বূক্ত হয়। পরবর্তীতে ১৯৯২ সালে বাড়িয়া ইউনিয়নটি গাজীপুর সদর উপজেলা এবং রূপগঞ্জের তুমুলিয়া ও নাগরী ইউনিয়ন দুটি কালীগঞ্জ উপজেলার অন্তর্ভক্ত ২য়। অর্থাৎ বর্তমানে কালীগঞ্জচ সদর, জাঙ্গালিয়া, বক্তারপুর, মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, তুমুলিয়া ও নাগরী এই ৮টি ইউনিয়ন নিয়ে কালীগঞ্জ উপজেলা গঠিত।
কালীগঞ্জ উপজেলার ভৌগলিক পরিচিতি
অবস্থান ও আয়তনঃ
রাজধানী শহর সংলগ্ন টংগী শিল্প অঞ্চলের পূর্বে ২০ কিঃমিঃ দূরে ঐতিহ্যবাহী মসলিন কটন মিল ও তাঁত সমৃদ্ধ ছায়া-ঢাকা জনপদ কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার অবস্থান ২৩°৫২৩'হতে ২৪°২'উত্তর অক্ষাংশ এবং ৯০°২৮'হতে ৯০°৩৯'পূর্ব দ্রাঘিমাংশ। গাজীপুর জেলার মোট ভূমির শতকরা ১০.৫৩ ভাগ নিয়ে সর্ব ক্ষুদ্র উপজেলা কালীগঞ্জ। ২১৭.৩৪ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট এ উপজেলার উত্তরে কাপাসিয়া,দক্ষিণে রুপগঞ্জ ও পলাশ,পূর্বে পলাশ,পশ্চিমে রুপগঞ্জ, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা। পূর্ব-দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পশ্চিমে বালু নদীর অবস্থান উপজেলার মনোরম আবহাওয়া ও জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
0 Comments