Header Ads Widget

header ads

মুন্সীগঞ্জ সদর (Mushiganj Sadar)

 মুন্সীগঞ্জ সদর উপজেলার পটভুমি

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাচীন বাংলার গৌরবময় স্থান বিক্রমপুরের অংশ ছিল। মুন্সীগঞ্জ সে সময়ে একটি গ্রাম ছিল, যার পূর্বের নাম ছিল ইদ্রাকপুর। কথিত আছে, মোঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মোঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ। ১৮৪৫ সালে বৃটিশ ভারতের প্রশাসনিক সুবিধার্থে মুন্সীগঞ্জ থানা ও মহকুমা হিসেবে উন্নীত হয়। উপজেলা হিসেবে ১৯৮২ সালে ঘোষনা হয়।


ভৌগলিক পরিচিতি

মুন্সীগঞ্জ সদর উপজেলা ঢাকা থেকে ২৫কিঃমিঃদুরে অবস্থিত।এর উত্তরে ধলেশ্বরী নদী, শীতলক্ষা নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী ওশরীয়তপুর জেলা, পশ্চিমে টঙ্গীবাড়ী উপজেলা, পূর্বে মেঘনা নদী ও গজারিয়া উপজেলা।এর আয়তন ১৬০.৭৯ব: কি:।

Post a Comment

0 Comments