নান্দাইল উপজেলার পটভূমি
উৎপত্তি ও নামকরণ
এক সময়ে নন্দদুলাল নামের এক জমিদার ছিলেন। জমিদারি সীমানা তিনি নির্ধারণ করেছিলেন আইলের মাধ্যমে। মোগল আমলে এ এলাকার জনগণের নিকট থেকে জমির খাজনা আদায় করা খুবই দুরহ ছিল। নন্দলাল প্রজাদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরী করে খাজনা আদায়ে সাফল্য লাভ করেন। তখন থেকেই এ এলাকার নাম তার নামানুসারে নান্দাইল রাখা হয়। নন্দ দুলালের নন্দ। এর সঙ্গে আইল অপভ্রংশ যুক্ত হয়ে নান্দাইল নামকরণ হয়। ময়মনসিংহ জেলার একটি বর্ধিষ্ণু উপজেলা নান্দাইল। লোকজ ঐতিহ্যের সঙ্গে এ উপজেলার গৌরবময় সম্পৃক্ততা রয়েছে। ময়মনসিংহ গীতিকায় নান্দাইলের আড়ালিয়া বিল এর কুড়া শিকারী প্রসঙ্গ এসেছে। এছাড়াও মনসা মঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অধিবাস ছিলো এই নান্দাইলে। গুরুত্বপূর্ণ এ চরিত্রের নাম হচ্ছে কানাহরি। পূর্ব ময়মনসিংহের এই নান্দাইলেই কানাহরির সাকিন ছিলো বলে ঐতিহাসিক তথ্য-উপাত্তের ভিত্তিতে দাবি করা হয়। যদিও এ সম্পর্কে মতবিরোধ রয়েছে। ১৯১২ সালের ২ জানুয়ারী প্রশাসনিক ইউনিট হিসেবে নান্দাইল থানার গোড়াপত্তন ঘটে। ১৯১২ সালের ১৮ জানুয়ারী নান্দাইল থানা সরকারি গেজেটভুক্ত হয়। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর নান্দাইল উপজেলা সৃষ্টি হয়।
ভৌগলিক পরিচিতি
নান্দাইল উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪°২৮' এবং ২৪°৩৯' এর মধ্যে ৯০°৩০' এবং ৯০°৪৯' দ্রাঘিমাংশের মধ্যে।
এ উপজেলার উত্তরে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া উপজেলা, দক্ষিণাংশে হোসেনপুর উপজেলা, পশ্চিমে ত্রিশাল উপজেলা, পূর্বে তাড়াইল উপজেলা অবস্থিত।
0 Comments