Header Ads Widget

header ads

বালাগঞ্জ (Balaganj)

 বালাগঞ্জ উপজেলার পটভূমি

উপজেলার সৃষ্টি ও নামকরনের ইতিহাসঃ

বৃহত্তর সিলেট জেলার বর্তমান বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর উপজেলা নিয়ে ১৮৮২ খ্রিস্টাব্দে বালাগঞ্জ থানা (পুলিশ স্টেশন) গঠিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে গেজেট নোটিফিকেশন নং ১৭৬ তাং ১০/০১/১৯২২ মূলে বর্তমান বালাগঞ্জ উপজেলা এলাকা নিয়ে বালাগঞ্জ থানা পূণর্গঠিত হয়। পরবর্তীতে ৭ নভেম্বর, ১৯৮২ খ্রিঃ তারিখে বালাগঞ্জ থানা আপগ্রেডেড হয় এবংবালাগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।

এ উপজেলার ‘বালাগঞ্জ’ নামকরন নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন মত বিদ্যমান রয়েছে। কারো মতে এর আদি নাম ছিল ‘কুশিয়ারকূল’যা এখানকার প্রধান নদী কুশিয়ারা’র পারে উৎপাদিত ‘কুশিয়ার’ (আঁখ) থেকে আগত এবং এ নদীটিও সেজন্য কুশিয়ারা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এখানে গড়ে ওঠা মদন মোহন জিউ আশ্রমের প্রভাবে নাম পরিবর্তীত হয়ে মদনগঞ্জ এবং তা থেকে বালাগঞ্জ নাম ধারণ করে। কথিত আছে, মদন মোহন জিউ আশ্রমের সেবায়িতগণ হাতে প্রচুর পরিমাণে ‘বালা’ (মহিলাদের হাতে পরার বিশেষ ধরণের চুড়ির মত অলঙ্কার যা স্বর্ণ এবং/অথবা ব্রোঞ্জ এর তৈরী) পরতেন এবং এর ফলে এখানে বিপুল পরিমাণে ‘বালা’ কেনা-বেচা হত বলেই বালাগঞ্জ নামকরন হয়। অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ নৌ-বন্দর হিসেবে এখানে ‘বালা বালা’ (ভাল ভাল –এর স্থানীয় রূপ) জিনিষপত্র পাওয়া যেত বলে এর নাম বালাগঞ্জ হয়েছে।


ভৌগলিক পরিচিতি (Geographical Location)

বালাগঞ্জ উপজেলা ২৪,৬৬৬৭ ° N ৯১,৮৩৩৩ °E অবস্থিত । উত্তরে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলা , দক্ষিনে মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর উপজেলা, পূর্বে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং পশ্চিমে সিলেট জেলার বিশ্বনাথ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা । আয়তন ৩৭৫.৭৫ বর্গকিলো মিটার। ছোট বড় বেশ কিছু হাওড় ও জলাশয় অধ্যুষিত বালাগঞ্জ উপজেলাটি প্রধানত সমতল ভুমি। উপজেলার দক্ষিন প্রান্ত ঘেঁষে কুশিয়ারা নদী পূর্ব পশ্চিমে প্রবাহিত হচ্ছে।

Post a Comment

0 Comments