Header Ads Widget

header ads

বেগমগঞ্জ (Begumganj)

 বেগমগঞ্জ উপজেলার পটভূমি

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়ন ও ১টি চৌমুহনী পৌরসভা নিয়ে গঠিত। বেগমগঞ্জ উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে সোনাইমুড়ী,সেনবাগ,লক্ষিপুর সদর, নোয়াখালী সদর সহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। বেগমগঞ্জ, উপজেলার আঞ্চলিক ভাষার সাথে লক্ষিপুর, ফেনী্র সম্পুর্ন ও কুমিল্লার আংশিক মিল রয়েছে।


ভৌগলিক পরিচিতি

বেগমগঞ্জ উপজেলা ভবনের পশ্চিমে লক্ষীপুর জেলা, পূর্বে ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, দক্ষিণে জেলা সদর অবস্থিত ।

Post a Comment

0 Comments