বোয়ালখালী উপজেলার পটভূমি
লুসাই পাহাড়ের বুক চিরে প্রবাহিত কর্ণফুলির তীর ঘেঁষে অবস্থিত প্রচ্যের রানী চট্টগ্রাম শহরতলীর ঐতিহ্যবাহী বোয়ালখালীউপজেলা। শিক্ষা, শিল্প সাহিত্য, সংস্কৃতিতেসম্ভাবনাময় এ উপজেলায় রয়েছে প্রখ্যাত অলী বু-য়ালী কালান্দর শাহ (রাঃ) মাজার, হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম, বৌদ্ধবিহারসহ অসংখ্যা ধর্মীয় প্রতিষ্ঠান।কথিত আছে, হযরত বু-য়ালী কালান্দর শাহ (রাঃ) নামানুসারে এ উপজেলার নামকরণ করা হয়।বোয়ালখালীর পশ্চিমে দেশের একমাত্র বাণিজ্য নগরী চট্টগ্রাম, পূর্বে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় করলডেঙ্গা পাহাড়, দক্ষিনে বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের জম্মভুমি বৃহত্তর পটিয়া, উত্তর পূর্বে রাউজান, রাঙ্গুনিয়া এবং বান্দরবান পার্বত্য অঞ্চল।বোয়ালখালী উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রাম তথা দক্ষিণনাঞ্চলের জনগণের যোগাযোগের অন্যতম মাধ্যম বৃটিশ আমলের কর্ণফুলী নদীর উপর নির্মিত রেল সড়ক সেতু। এ সেতু একদিকে যেমন যাতায়াত ব্যবস্থা করেছে সহজতর অপরদিকে এ উপজেলাকে করেছে আরও আকর্ষনীয় ও সৌন্দর্যমন্ডিত।
শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির লীলাভুমি এ উপজেলায় জম্মগ্রহণ করেছেন বৃটিশ সরকার হতে রত্নগর্ভা খ্যাতিপ্রাপ্ত মুক্তকেশী দেবী যাঁরা ১১ জন সন্তানের মধ্যে ডঃ বিভূতিভূষণ সহ ৫ জন ডক্টরেট/ডিএসসি। কিংবদন্তীতুল্য একুশে পদকপ্রাপ্ত মহান ব্যাক্তিত্ব কবিয়াল রমেশ চন্দ্রশীল ও বিনয় বাশিঁ জলদাশ, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্প শেফালী ঘোষ, চলচ্চিত্র শিল্প কবরী সরোয়ার এবং এ উপমহাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ,কি,এম হারুনুর রশিদ প্রমুখ এ উপজেলারই সন্তান। এছাড়া ডাঃ আহমদ শরীফ এর মত প্রথিতযশা সাহিত্যিক ও পাকিস্তান আমলে দইটি বিষয়ে এম.এ ডিগ্রি প্রাপ্ত মরহুম এম,এন হক সহ অসঙখ্য জ্ঞানীগুনি ব্যাক্তি এ উপজেলায় জম্ম গ্রহণ করেছেন।
১৯৮৩ সালে বোয়ালখালী উপজেলা হিসাবে ঘোষনা করা হয়। এর আগে এটি পটিয়া মহকুমার অংশ ছিল। চট্টগ্রাম সিটি কপোররেশন জিরো পয়েন্ট থেকে মাত্র ১২ কিলোমিটার দুরে অবস্থিত বোয়ালখালী। ১৩৭.২৭ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ উপজেলায় প্রায় আড়াই লক্ষ মানুষের আবাস। শিক্ষা দীক্ষায় অগ্রসর। এ উপজেলায় রয়েছে প্রাচীনতম ঐতিহ্যবাহী কানুনগো পাড়ায় স্যার আশুতোষ সরকারী কলেজসহ ০৪টি কলেজ, ২৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাদ্রাসা এবঙ ১০৭টি প্রাথমিক বিদ্যালয়।
ভৌগলিক পরিচিতি
কর্ণফুলি নদীর তীরে অবস্থিত বোয়ালখালী উপজেলা যার আয়তন ১৩৭.২৭ বর্গ কি.মি.। এখানে ০৩ই জুলাই ১৯৮৩ সালে উপজেলা প্রতিষ্ঠিত হয়। হয়রত বু-আলী কালান্দার শাহ্ (রাঃ) এর নামানুসারে নামকরণ করা হয়। বোয়ালখালী উপজেলার উত্তরে ও পশ্চিমে কর্ণফুলী নদী প্রবাহিত, দক্ষিনে পটিয়া উপজেলা এবং পূর্বে রাঙ্গুনিয়া উপজেলা অবস্থিত।
0 Comments