Header Ads Widget

header ads

নিকলী (Nikli)

 নিকলী উপজেলার পটভূমি

। ভৌগলিক অবস্থা:


উপজেলা মোট আয়তন ২১৪.৪০বর্গকিলোমিটার। ভৌগলিকভাবে বাংলাদেশের ‍উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা কিশোরগঞ্জের মাঝামাঝি স্থানে চব্বিশ ডিগ্রী বিশ মিনিট, চব্বিশ ডিগ্রী ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ ও নব্বই ডিগ্রী পঞ্চাশ মিনিট, একান্নব্বই ডিগ্রী পনের মিনিট, পূর্ব দ্রাঘিমাংশ এর মাঝে অবস্থিত। মোট জনসংখ্যা 1,31.757 জন। পুরুষ: 63,973 জন,মহিলা: 63,575 জন। সীমানা নিকলী উপজেলার উত্তরে করিমগঞ্জ উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলা ও পশ্চিমে কটিয়াদী উপজেলার অবস্থান রয়েছে।


৩। নামকরণ:


মোগল বাহিনী খাজা ওসমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাকে ধাবিত করতে এই এলাকায় এসে


 পৌঁছায় এবং সেখানে ছাউনি ফেলে। তাদের অস্থায়ী আবাসস্থল স্থানীয় মানুষেরা জড়ো হলে দলের প্রধান সিপাহীদের বলেন উছলে নিকালো। এই ফার্সিয় শব্দ ভাষা ‍উচ্চারনের বিবর্তন আর বিকৃতীতে নিকালো থেকে নিকলী হয়েছে বলে জনশ্রুতি হয়েছে। অন্যদিকে, নিকলীর সাবেক নাম আগর সুন্দর বলে নানা গ্রন্থে উল্লেখ হয়েছে। এদিকে নিকলী নিখলী নামের হুবহু শ্ব্দ উচ্চারণ ব্যবহার উল্লেখ রয়েছে বাংলা ভাষার প্রথম প্রাচীন চর্যাপদ নামক কাব্য গ্রন্থে। অনুরূপ প্রাচীন রসুল বিজয় কাব্য গ্রন্থে নিকলী›নিকলী›নিখলী শব্দ ব্যবহার উল্লেখ রয়েছে। অর্থাত জনপদ নামে নিকলী নামের সঠিক উতপত্তির কোন সন্ধান না পাওয়া গেলেও নিকলী এ শব্দ নামে দালিলি প্রমাণ পাওয়া যায়।


স্থানীয় ইতিহাস:


নিকলী কিশোরগঞ্জ জেলায় প্রাচীন জনপদ। ব্রিটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রথম প্রকাশিত এবং 1783 খ্রিস্টাব্দে অংকিত ঐতিহাসিক মেজর জেমস রেনেল এর মানচিত্রে নিকলী জনপদের কথা উল্লেখ আছে। 1787 খ্রিস্টাব্দে মোট 39টি পরগনা নিয়ে যখন ময়মনসিংহ জেলা গঠিত হয় তখন নিকলী ছিল সেই বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি উল্লেখযোগ্য পরগনার নাম। সে সময়ে সেই মানচিত্রের কিশোরঞ্জ নামে কোন গঞ্জ/থানা মহকুমা নামের কোনো উল্লেখ নেই। জেমস রেনেলের মানচিত্রে নিকলী পরগনার আরো যে সব স্থানের নাম উল্লেখ পাওয়া যায় তা হলো নিকলী/দামপাড়া/সিংপুর/কুরশা/গুরই/ডুবি ও মিঠামইন থানা হিসেবে এর প্রতিষ্ঠাকাল 15 আগস্ট 1823 খ্রিস্টাব্দ। অর্থা তখন কিশোরগঞ্জ নামে কোন জনপদের বা থানা অথবা মহকুমা নামকরণ সৃষ্টি হয়নি। সে সময়ে বর্তমান জেলার ভৌগলিক সীমানার মধ্যে থানার সংখ্যা ছিল মাত্র 2টি। একটি নিকলী অন্যটি বাজিতপুর। আর বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে থানার সংখ্যা ছিল মাত্র 12টি। এক কথায় 1823 খ্রিস্টাব্দে নিকলী থানা প্রতিষ্ঠার প্রায় 37 বছর পর কিশোরগঞ্জ নামে মহকুমার সৃষ্টি হয়েছে একই সঙ্গে থানা। থানা সৃষ্টির ইতিহাসে নিকলী বর্তমানে কিশোরগঞ্জ জেলার একটি প্রথম প্রাচীন থানার নাম। নিকলী পরগনা প্রাচীন থানা বর্তমান উপজেলার ভূমি রাজস্বে দ’টি অংশে বিভক্ত। একটি তপে নিকলী অন্যটি জোয়ার নিকলী নামে পরিচিত।1860 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ নামে মহকুমার সৃষ্টি হয়। এর অধীনে থানার সংখ্যা ছিল মাত্র 3টি। যথা: নিকলী, বাজিতপুর ও কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থানা প্রতিষ্ঠিত তারিখ উল্লেক নেই। ধারনা করা হয় একই তারিখে থানা ও মহকুমা নামের সৃষ্টি হয়েছিল। তারও বহু আগে অথ্যাৎকিশোরগঞ্জ মহকুমা সৃষ্টির প্রায় 15বছর পূর্বে নিকলী থানাকে 1845 খ্রিস্টাব্দে মহকুমা স্থাপনের জন্য একটি সরকারী প্রস্তাব ও রিপোর্ট পেশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি কারণে বাস্তবায়িত হয়নি তা জানা যায়নি। জেলা গেজেটিয়ারে এ তথ্য উল্লেখ আছে।


1880 খ্রিস্টাব্দে নিকলী থানা সদরে একটি মুন্সেফী আদালত ছিল।এটি পরবর্তীকালে হোসেনপুর থানার স্থানান্তরিত হয়। 1891 খ্রিস্টাব্দে হোসেনপুরের আদালতটি পুনরায় স্থানান্তরিত করে কিশোরগঞ্জ মহকুমা সদরে পুনস্থাপন করা হয়। 1880 খ্রিস্টাব্দে নিকলী থানা সদরে পোস্ট অফিস স্থাপিত হয়। অন্যদিকে, 1896 খ্রিস্টাব্দে নিকলী থানার পুলিশ ফাঁড়ি স্থানান্তরিত করে কটিয়াদীতে নিয়ে আসা হয়। প্রকাশ থাকে যে, কটিয়াদী সময়ে নিকলী থানার অন্তভূক্ত ছিল। অতপর: নিকলীতে পুনরায় থানা স্থাপিত হয় 1917 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে নিকলী সদর পোস্ট অফিসে প্রাচীন টেলিগ্রাফ পদ্ধতি ও পরবর্তীকালে টেলিফোন চালু করা হয়। 1850 খ্রিস্টাব্দে নিকলী থানার প্রথম আদম শুমারীর লোক গণনার কাজ শুরু হয়। 1868 খ্রিস্টাব্দে প্রকাশিত জেলা গেজেটিয়ার নিকলী পরগনার বিভিন্ন জনপদের বিভিন্ন ধর্মগোত্র বর্নের জনগোষ্ঠীর লোক সংখ্যা পরগনার লোক আছে। নিকলী সদরে সর্বপ্রথম বেসরকারী পর্যায়ে ভারত চন্দ্র সাহা ডিসপেনসারী নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান চালু হয়। বর্তমানে সরকারী পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স নামে একটি হাসপাতাল চালু রয়েছে।


ভৌগলিক পরিচিতি

ভৌগলিক অবস্থা:


উপজেলা মোট আয়তন ২১৪.৪০বর্গকিলোমিটার। ভৌগলিকভাবে বাংলাদেশের ‍উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা কিশোরগঞ্জের মাঝামাঝি স্থানে চব্বিশ ডিগ্রী বিশ মিনিট, চব্বিশ ডিগ্রী ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ ও নব্বই ডিগ্রী পঞ্চাশ মিনিট, একান্নব্বই ডিগ্রী পনের মিনিট, পূর্ব দ্রাঘিমাংশ এর মাঝে অবস্থিত। মোট জনসংখ্যা 1,31.757 জন। পুরুষ: 63,973 জন,মহিলা: 63,575 জন। সীমানা নিকলী উপজেলার উত্তরে করিমগঞ্জ উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলা ও পশ্চিমে কটিয়াদী উপজেলার অবস্থান রয়েছে।

Post a Comment

0 Comments