Header Ads Widget

header ads

মাদারীপুর সদর (Madaripur Sadar)

 মাদারীপুর সদর উপজেলার পটভূমি

মাদারীপুর জেলার সদর উপজেলা ১৫টি ইউনিয়ন নিয়ে ১৯৮৪ সালের প্রতিষ্ঠা হয়। ঐ সালের ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর সদর থানার কার্যক্রম চালু হয়।


সদর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে শিবচর উপজেলা, দক্ষিণাংশে কালকিনি উপজেলা, রাজৈর উপজেলা, পূর্বে শরিয়তপুর জেলা।


উপজেলার ভূ-গঠনে এ নদীগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভূ-ভাগ বেলে-দোআঁশ মাটি দ্বারা গঠিত। তবে নদী সিকস্তি ও চরাঞ্চল এলাকায় বেলে মাটির আধিক্য অত্যন্ত বেশি। এ জেলার আবাসযোগ্য ভূ-গঠন এবং জনবসতি খুব প্রাচীন নয়। সম্ভবত এক হাজার বছর ধরে এ ভূ-গঠন প্রক্রিয়া চলে আসছে। ভূ-গঠনের প্রকৃতি দেখে মনে হয় পূর্ব ও পূর্ব-দক্ষিণাঞ্চলের তুলনায় পশ্চিম ও পশ্চিম-দক্ষিণাংশের ভূ-ভাগ বেশি প্রাচীন। পশ্চিম-উত্তর, পূর্ব-উত্তর এবং পূর্বাঞ্চলের ভূ-ভাগ পদ্মা, আড়িয়াল খাঁ,এবং তার শাখা-প্রশাখার ব্যাপক ভাঙা-গড়ার কারণে একাধিকবার পুনর্গঠিত হয়েছে এবং এখনও হচ্ছে। বস্তুত এ নদীগুলোর লালনে-শাসনে গড়ে উঠা এ উপজেলা প্রকৃতির বিচিত্র লীলায় লীলায়িত, ভাঙা-গড়ার বিচিত্র অভিজ্ঞতায় বিকশিত এক বিস্ময়কর ঐতিহ্যের স্মারক।


১৮৫৪ সালে মহকুমা ও থানা সৃষ্টি হলে ’মাদারিপুর’ নাম প্রশাসনিক স্বীকৃতি লাভ করে। মাদারিপুর ১৮৫৪ সালে মহকুমা হিসেবে ঘোষিত হওয়ার দীর্ঘদিন পর ১৯৮৪ সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং তখন থেকেই এই উপজেলার সৃষ্টি।মাদারীপুর সদর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার আয়তন ২৮৩.৩০ বর্গ কি.মি.। উত্তরে শিবচর উপজেলা, দক্ষিণাংশে কালকিনি উপজেলা, পশ্চিমে রাজৈর উপজেলা, পূর্বে শরীয়তপুর জেলা।

Post a Comment

0 Comments