Header Ads Widget

header ads

কক্সবাজার সদর (Coxbazar Sadar)

 কক্সবাজার সদর উপজেলা পরিষদের পটভূমি

নামকরণ


কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের পূর্বনাম ছিল পালংকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালংকির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি ১৭৯৯ সালে মারা যান। তাঁর পূর্নবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার।



অবস্থান ও সীমানা


কক্সবাজার জেলার মধ্যাংশে ২১°২৪´ থেকে ২১°৩৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৯´ থেকে ৯২°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার সদর উপজেলার অবস্থান।[২] এ উপজেলাতেই কক্সবাজার জেলা সদর অবস্থিত। এ উপজেলার দক্ষিণে ও পূর্বে রামু উপজেলা, উত্তরে চকরিয়া উপজেলা এবং পশ্চিমে মহেশখালী উপজেলা ও বঙ্গোপসাগর অবস্থিত।


 


প্রশাসনিক এলাকা


১৮৫৪ সালে কক্সবাজার থানা এবং ১৯৫৯ সালে টাউন কমিটি গঠিত হয়। ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তরিত হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ১৯৮৯ সালে পৌরসভাকে সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত করা হয়। কক্সবাজার সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ কক্সবাজার সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন।

ভৌগলিক পরিচিতি

কক্সবাজার জেলা চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি ২০০ ৩০´´ থেকে ২১০ ৫৬´´ উত্তর অক্ষাংশ এবং ৯১০ ২৩´´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ২,৪৯১.৮৬ বর্গ কিঃ মিঃ। এর উত্তরে চট্টগ্রাম, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবান পার্বত্য জেলা ও মায়ানমার, পশ্চিমে বঙ্গোপসাগর বিস্তৃত। কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত (১১১ কিঃ মিঃ) রয়েছে।


 


কক্সবাজারের প্রধান দ্বীপসমূহঃ মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরি, সেন্টমার্টিন দ্বীপ (নারিকলে জিঞ্জিরা), মাতাবাড়ি।


 


কক্সবাজারের প্রধান নদীসমূহঃ মাতামুহুরি, বাকখালী, রেজু খাল, নাফ নদী, মহেশখালী প্রণালী এবং কুতুবদিয়া প্রণালী।


 


প্রধাণ বনসমূহঃ ফুলছড়ি রেঞ্জ, ভূমারিয়া-ঘোনা রেঞ্জ, মেহের-ঘোনা রেঞ্জ, বাক খালি রেঞ্জ।


Post a Comment

0 Comments