Header Ads Widget

header ads

দিরাই (Derai)

 দিরাই উপজেলার পটভূমি

কালনি নদীর তীরে অবস্থিত এই উপজেলার নাম ’দিরাই’। অতীতে দিরাই এর নাম ছিল বাবাগঞ্জ বাজার। জিতরাম ও দ্বিদরাম নামক দুইজন প্রভাবশালী ব্যক্তি এএলাকায় প্রথম দিকে বসবাস করত, তাঁদের নামে উপর ভিত্তি করে বাবাগঞ্জ বাজারের নাম ‘‘দিরাই বাজার হিসেবে পরিচিতি লাভ করে। ১০/১২/১৮৯২ খ্রিঃ তারিখে প্রকাশিত আসাম গেজেট  নোটিফিকেশন নং-৫৯৫৪ মূলে এই উপজেলার নামকরণ করা হয় ’দিরাই’। সুনামগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিম অংশে প্রায় ৪২০.৯৩ বগূ কি:মি: এলাকা জুড়ে ’দিরাই’ উপজেলা বিস্তৃত। উত্তরে দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা, দক্ষিনে শাল­া ও নবীগঞ্জ উপজেলা, পূর্বে জগন্নাথপুর উপজেলা, পশ্চিমে-শাল্লা­,খালিয়াজুড়ি ও জামালগঞ্জ উপজেলা।

 

ভৌগলিক অবস্থানের দিক থেকে দিরাই উপজেলা উত্তর অক্ষাংশ ২৪ক্ক ৩৯˝থেকে ২৪ক্ক ৫৩˝ এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯১ক্ক ১০˝থেকে ৯১ক্ক ২৮˝এর মধ্যে অবস্থিত।

Post a Comment

0 Comments