Header Ads Widget

header ads

হাইমচর (Haimchar)

 হাইমচর উপজেলার ইতিহাস

উপজেলা পটভুমি: উপজেলা প্রশাসনের পটভুমি: লোকমুখে জানা যায়,হাইমচর উপজেলার সাথে শরিয়তপুর জেলার গোসাইরহাট ও বরিশালের মুলাদী থানার সীমানা নির্ধারন নিয়ে জটিলতা দেখা দিলে তা সমাধানের জন্য হেম বাবু নামে জনৈক দক্ষ সার্ভেয়ার নিয়োগ করা হয়। দক্ষতার সাথে তিনিই এ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করতে সক্ষম হলে তাঁর নামানুসারে এখানকার নাম করন হয় হাইমচর। অপর একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বিক্রমপুর জনৈক হেম বাবুর অত্র এলাকায় একটি ছোট জমিদারী পরগোনা ছিল। তার নামানুসারে এ জনপদের নামকরণ করা হয়েছে। ১৯৭৮ সালে চাঁদপুরের দক্ষিনাঞ্চলের ৬টি ইউনিয়ন একত্রে থানা করার সময় অত্র থানার নামকরণ হাইমচর নামে অভিহিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে হাইমচর উপজেলায় উন্নিত হয়।


ভৌগলিক পরিচিতি হাইমচর উপজেলা

ভেৌগলিক (অবস্থান) পরিচিতি ঃ চাঁদপুর জেলার দক্ষিণে অবস্থিত হাইমচর উপজেলা। এর দক্ষিণে লক্ষীপুর জেলাধীন রায়পুর উপজেলা,উত্তরে-চাঁদপুর সদর,পূর্বে-ফরিদগঞ্জ উপজেলা,দক্ষিণে-মেঘনা নদী ও বরিশাল জেলার হিজলা উপজেলা।

Post a Comment

0 Comments