উপজেলার পটভূমি
রাজবাড়ী জেলার বৃহৎপাংশা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে :রতনদিয়া ইউপি,কালিকাপুর ইউপি, বোয়ালিয়া ইউপি, মাঝবাড়ী ইউপি, মদাপুর ইউপি, মৃগী ইউপি ও সাওরাইল ইউপি। ২০১০ সালে জুন মাসে কালুখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলার প্রশাসনিক ভবন চন্দনা নদীর তীরে কালুখালী ডিগ্রী কলেজের দক্ষিন-পূর্ব পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন । এ উপজেলার উত্তরে পদ্মা নদী ও পাবনা জেলার সুজানগর থানা এলাকা, দক্ষিণে বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ও ইসলামপুর ইউপি এবং মাগুরা জেলার শ্রীপুর থানা, পূর্বে রাজবাড়ী জেলার খাঁনগঞ্জ, চন্দনা ও রামকান্তপুর ইউপি, পশ্চিমে পাংশা পৌরসভা, মৌরাট, পাট্টা ও হাবাসপুর ইউনিয়ন এলাকা। এ উপজেলার জনসংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪৪ জন। আয়তন ১৬,৯৫৮ বর্গ কিলোমিটার। শিক্ষার হার ৫১.০২% ।
ভৌগলিক পরিচিতি
রাজবাড়ী জেলার ৫ম তম প্রতিষ্ঠিত উপজেলা কালুখালী৷ নিকারের ৯৪তম বৈঠকের সিদ্ধান্তে উপজেলা গঠিত হয়। ১৬ নভেম্বর ২০০৯ খ্রি. তারিখ প্রজ্ঞাপন জারী হয়। প্রজ্ঞাপন নং স্থাসবিউপ-২/সি-১/২০০৯/৭৯৪। পাংশা উপজেলার ০৭ টি ইউনিয়ন যথাক্রমে (১) রতনদিয়া (২) কালিকাপুর (৩) বোয়ালিয়া (৪) মাঝবাড়ী (৫) মদাপুর (৬) মৃগী (৭) সাওরাইল ইউনিয়নসমূহ নিয়ে “কালুখালী” উপজেলা ঘোষিত হয়। ২০১০ সালের জুন মাসে প্রাথমিকভাবে রতনদিয়া ইউনিয়ন পরিষদে ও ২০১৪ সালে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবণে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। নির্বাচনী এলাকাঃ রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি)। কালুখালী উপজেলার উত্তরে: সুজানগর (পাবনা) জেলা, দক্ষিনে: শ্রীপুর (মাগুরা)জেলা ও বালিয়াকান্দি উপজেলা, পূর্বে: বালিয়াকান্দি রাজবাড়ী সদর ও পশ্চিমে পাংশা উপজেলা। আয়তনঃ১৬৯.৫৮ বর্গকিলোমিটার মৌজাঃ ১৬৬ টি, গ্রামঃ ১৬৬ টি। নদীঃ ০৪ টি (পদ্মা, গড়াই, চন্দনা ও হড়াই)
0 Comments