কাউখালী উপজেলার পটভূমি
কাউখালী উপজেলার নামকরণের উৎপত্তি সুনিদিষ্ট ভাবে তেমন জানা না গেলেও সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস এই যে, অতীতে এলাকার লোকজন অনেক স্থানে কুয়া বা গর্ত খনন করে সেই পানি খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করত। এ কুয়া বা গর্তের স্থানীয় নাম ‘কাউ’ শুষ্ক মৌসুমে ঐ কুয়া অনেক সময় পানি শূন্য হয়ে যেত যার স্থানীয় নাম ‘খালি’ । পরবর্তীতে উলেস্নখিত ‘কাউ’ এবং ‘খালি’এ দুটি শব্দের সমন্বয়ে অত্র উপজেলার নামকরণ হয় কাউখালী।
ভৌগলিক অবস্থান
কাউখালী উপজেলাটি ভৌগোলিক দিক থেকে ২২ ডিগ্রী ২৯ মিনিট হতে ২২ ডিগ্রী ৪৪ মিনিট উত্তর অক্ষাংশে ৯১ ডিগ্রী ৫৬ মিনিট হতে ৯২ ডিগ্রী ৮০ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। চার ইউনিয়ন বিশিষ্ট কাউখালী উপজেলার পূর্বে রাঙ্গামাটি সদর ও কাপ্তাই , পশ্চিমে- ফটিকছড়ি ও রাউজান, উত্তরে- নানিয়ারচর ও লক্ষীছড়ি, দক্ষিণে- রাঙ্গুনীয়া ও রাউজান উপজেলা।
0 Comments