Header Ads Widget

header ads

লংগদু (Langadu)

 ১৯৬০ সালে কাপ্তাই হাইড্রোলিক প্রজেক্ট চালু হওয়ার পর উপজেলার বিশাল অঞ্চল জলমগ্ন হয়ে হ্রদে পরিণত হয়। ১৮৬০ সনে পার্বত্য অঞ্চল ঘোষনা হওয়ার পর পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কয়টি থানা ১৮৬০ সালে প্রথম গঠিত হয় তার মধ্যে লংগদু অন্যতম। এই লংগদু থানা পরবর্তীতে ১৯৮২ সালের ৭ই নভেম্বর উপজেলায় মান উন্নীত হয়। ১৮০০ সালের প্রথম দিকে চাকমা জনগোষ্ঠীর আগমনের পূর্বে এই অঞ্চল প্রধানত ত্রিপুরাদের আবাসস্থল ছিল। চাকমাদের আগমনে চাকমা অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। ১৯৭৯ সাল হতে বাঙ্গালী পুনর্বাসন করা হলে বর্তমানে এই এলাকা বাঙ্গালী অধ্যুষিত এলাকায় পরিণত হয়। বৃটিশ আমল হতে এই এলাকায় বাঙ্গালীদের বসবাস ছিল। কিন্তু তার সংখ্যা খুবই নগন্য। বর্তমানে এই এলাকায় চাকমা, পাংখো ও বাঙ্গালীরা সহ অবস্থানে বসবাস করছে


ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতি :


 


রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলা নিয়ে ১৮৬০ সালে ব্রিটিশ শাসনকালে "পার্বত্য চট্টগ্রাম জেলা" ঘোষণা করা হয়। জেলা ঘোষনার পূর্বে "কার্পাস মহল" নামে পরিচিত ছিল। রাঙ্গামাটি জেলাটি মোট ১০ টি উপজেলা নিয়ে গঠিত। তন্মধ্যে একটি উপজেলা হচ্ছে লংগদু উপজেলা। এটি জেলা সদর হতে ৭৬ কি: মি: উত্তরে অবস্থিত। যার উত্তরে বাঘাইছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটি সদর উপজেলা ও বরকল উপজেলা, পূর্বে বরকল উপজেলা ও পশ্চিমে নানিয়ারচর ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা অবস্থিত।


Post a Comment

0 Comments