Header Ads Widget

header ads

মির্জাপুর (Mirzapur)

 মির্জাপুর উপজেলার পটভূমি

টাংগাইল জেলার ১২টি উপজেলার মধ্যে মির্জাপুর অন্যতম একটি উপজেলা। ১৯৮২ সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন। পৃথিবীর মানচিত্রে মির্জাপুর উপজেলার অবস্থান ২৪০০১র্ উত্তর অক্ষাংশ থেকে ২৪০১২র্ উত্তর অক্ষাংশে এবং ৮৯০৫৮র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০০১৪র্ পূর্ব দ্রাঘিমার মধ্যে। উত্তরে টাংগাইল জেলার বাসাইল ও সখিপুর উপজেলা , পূর্বে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, দক্ষিণে ঢাকা জেলার ধামরাই উপজেলা এবং পশ্চিমে টাংগাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলা অবস্থিত। মির্জাপুর উপজেলার মোট আয়তন ৩৭৩.৮৮ বর্গকিলোমিটার।


ভৌগলিক পরিচিতি

 

ঢাকা থেকে মাত্র ৬৮ কিলো দূরে এবং টাংগাইল সদর থেকে ২৮ কিলো পুর্ব দিকে এ উপজেলাটি অবস্থিত। মির্জাপুর উপজেলার উত্তরে সখিপুর, দক্ষিনে ধামরাই, পুর্বে কালিয়াকৈর এবং পশ্চিমে দেলদুয়ার উপজেলার অবস্থান। মির্জাপুরকে বলা হয় উত্তরবংগের দরজা। ঢাকা থেকে টাংগাইল এর যে কোন উপজেলায় যাবার একমাত্র রাস্তাটি মির্জাপুরের উপর দিয়ে চলে গেছে। মির্জাপুরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী।

Post a Comment

0 Comments