Header Ads Widget

header ads

নগরকান্দা (Nagarkanda)

 নগরকান্দা উপজেলার পটভূমি

নগর সভ্যতার উষা লগ্নে নগরকান্দা এলাকাটি ছিল একটি জলা ভূমি অঞ্চল। কালের পথ পরিক্রমায় এক সময় এলাকা বসবাস যোগ্য হয়ে উঠে। তখন থেকে নগরকান্দা প্রশাসনিক আওতায় চলে আসে। ব্র্রিটিশ শাসন আমলে সর্ব প্রথম প্রশাসনিক থানার ছোয়া লাগে বর্তমান নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের অন্তর্গত আইনপুর গ্রামে। স্থানীয় জনসাধারনের অসচেতনতা ও ক্রমাগত নদী ভাংগনের প্রেক্ষিতে উক্ত থানা সদর দপ্তর স্থানান্তর অনিবার্য্য হয়ে পড়ে। তৎকালীন চৌদ্দ রশি জমিদারগণ তাদের প্রশাসনিক সুবিধার্থে তাদেরই খাজনা আদায়ের কাচারীর পার্শ্বে বর্তমান নগরকান্দা থানা সদর কার্যালয়ের জন্য জমি দান করেন। ঐ সময়ে পদ্মার তীব্র ভাংগনে ফরিদপুর শহর প্রায় গ্রাস করতে থাকলে সে সমেয় ব্রিটিশ শাসন কর্তৃপক্ষ জেলা সদর স্থানান্তরের জন্য নগরের এক প্রান্তে নতুন নগর/উপ-নগর প্রতিষ্ঠার পরিকল্পনা করে এবং নগরকান্দাকে বাছাই করে। যদিও তা পরবর্তীতে বাস্তবায়ন হয়নি।


নগরের প্রান্ত বা কান্দা হিসেবে ’নগরকান্দা’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।


ভৌগলিক পরিচিতি

এই উপজেলার আয়তন ১৯১.৯৬ বর্গকিলোমিটার। প্রায় ২ লক্ষ জনসংখ্যা অধ্যূষিত নগরকান্দার বুকচিরে প্রবহমান কুমার নদীটি স্থানীয়ভাবে নাম ধারন করেছে শীতলক্ষা। এ উপজেলার অবস্থান ফরিদপুর জেলার দক্ষিণ অংশে। নগরকান্দার উত্তরে ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলা, পূর্বে সদরপুর ও ভাংগা উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং পশ্চিমে সালথা উপজেলা দ্বারা পরিবেষ্টিত। এ উপজেলা প্রায় ২৩:১৮ ও ২৩:৩৪ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৮৯:৪৩ ও ৮৯:৫৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ফরিদপুর জেলা সদর থেকে নগরকান্দা থানা সদরের দূরুত্ব প্রায় ২৫ কি:মি:।

Post a Comment

0 Comments