বোয়ালমারী উপজেলার পটভূমি
প্রাচীন জনপদ ভূষণা থানা ১৮১২ সালে সৈয়দপুরে স্থানান্তরিত হয় এবং ১৮১৪ সালে বোয়ালমারী পূর্নাঙ্গ থানা হিসাবে আত্মপ্রকাশ করে। সেই সময় ১৯ টি ইউনিয়ন নিয়ে বোয়ালমারী থানা গঠিত হলেও পরবর্তীতে বানা ও পাচুড়িয়া ইউনিয়ন আলফাডাঙ্গা থানায় অন্তর্ভূক্ত হয় এবং ১৯৮৩ সালে বোয়ালমারী থেকে ৬টি ইউনিয়ন এবং বালিয়াকান্দি থানা থেকে ৩ টি ইউনিয়নের সমন্বয়ে মধুখালী থানা গঠিত হয়। বর্তমানে বোয়ালমারী উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হলো ঘোষপুর, সাতৈর, চাঁদপুর , দাদপুর , বোয়ালমারী, চতুল, পরমেশ্বরদী, শেখর , রূপাপাত , ময়নাও গুনবহা ।
ভৌগলিক পরিচিতি
বোয়ালমারী উপজেলা ফরিদপুর জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ উপজেলার আয়তন ২৭২.৩৪ বর্গ কিলোমিটার এবং মোট খানার সংখ্যা ৩৫২৭৮। এ উপজেলার উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা উপজেলা, পূর্বে ফরিদপুর সদর ও নগরকান্দা উপজেলা এবং পশ্চিমে আলফাডাঙ্গা ও মোহাম্মাদপুর উপজেলা অবস্থিত। বোয়ালমারী উপজেলার প্রধান নদীগুলোর মধ্যে মধুমতি নদী ও পুরাতন কুমার নদী অন্যতম বিস্তারিত জানতে ক্লিক করুন।
0 Comments