Header Ads Widget

header ads

নাঙ্গলকোট (Nangalkot)

 নাঙ্গলকোট উপজেলার পটভুমি

        কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়।এখানে উপজেলা প্রতিষ্ঠার পূর্বে নাঙ্গলকোট ইউনিয়ন ছিল।পরবর্তীতে এটিকে উপজেলায় পরিণত করা হয়।

        নাঙ্গলকোট উপজেলাটি কুমিল্লা জেলা থেকে প্রায় ৪১ কিঃমিঃ দক্ষিণ পূর্ব কোণে এবং লাকসাম উপজেলার পূর্ব পাশে অবস্থিত।নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে ফেণী জেলা এবং দক্ষিণ-পশ্চিম দিকে নোয়াখালী জেলা অবস্থিত।একটি পৌরসভাসহ ১৬টি ইউনিয়ন নিয়ে নাঙ্গলকোট উপজেলা গঠিত।এ উপজেলায় দুটি রেলস্টেশন নাঙ্গলকোট ও হাসানপুর।


ভৌগলিক পরিচিতি

নাঙ্গলকোট উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে লাকসাম ও সদর দক্ষিণ উপজেলা, দক্ষিণাংশে সেনবাগ উপজেলা, পশ্চিমে নোয়াখালী ও বেগমগঞ্জ উপজেলা , পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা।

Post a Comment

0 Comments