Header Ads Widget

header ads

রাঙ্গামাটি সদর (Rangamati Sadar)

 উপজেলা প্রশাসনের পটভূমি

রাঙ্গামাটি সদর উপজেলা সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্যে সবচেয়ে সুপরিচিত উপজেলা। এ উপজেলার নামকরণেরউপর সুস্পষ্ট কোন প্রামাণিক তথ্য নেই। তবে জনশ্রুতি বিদ্যমান যে, এখানকার প্রবাহমান ছড়া/ ঝর্ণার মাটির রং ইষৎ লাল হওয়ায় এ এলাকার নাম ‘‘রাঙ্গামাটি ’’ (অর্থাৎ রঙ্গিন মাটি) হিসেবে কালক্রমে পরিচিতি লাভ করে। ১৯৬০ দশকের পূর্ব হতে ১৯৮৩ সন পর্যন্ত এ উপজেলা সাবডিভিশন হিসেবে এবং এ অফিস সাবডিভিশনাল অফিসারের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করত। ১৯৮৩ সনে রাঙ্গামাটি সদর থানাকে উপজেলায় রুপান্তর করার পর হতে বর্তমান অবধি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম উপজেলা নির্বাহী অফিসার জনাব জয়নাল আবেদীন (১৯৮৩-১৯৮৫


ভৌগলিক পরিচিতি

          উপজেলার ভৌগলিক অবস্থানঃ রাঙ্গামাটি সদর উপজেলা ২২ ৩০র্ হতে ২২ ৪৯র্ উত্তর অক্ষাংশে,


৯২ ০৪র্ হতে ৯২ ২২র্ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।


এ উপজেলার মোট আয়তনের এক তৃতীয়াংশ জুড়ে কাপ্তাই (কর্ণফুলী) লেকের অবস্থান।


             আয়তন - ৫৪৬. ৪৯ বর্গকিলোমিটার ।


উপজেলার সীমানাঃ উত্তরে- নানিয়ারচর ও লংগদু উপজেলা,


পূর্বে- বরকল ও জুড়াছড়ি উপজেলা,


দক্ষিণে-কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা


এবং পশ্চিমে- কাপ্তাই ও কাউখালী উপজেলা আবস্থিত।


উপজেলা শহর ০৯ টি ওর্য়াড ও ৩৫টি মহলল্লা নিয়ে গঠিত।

Post a Comment

0 Comments