সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম জেলার দক্ষিণে অবস্থিত। সাতকানিয়া উপজেলার অবস্থান ২২°০৪' উত্তর অক্ষাংশ হতে ২২°১২' উত্তর অক্ষাংশে এবং ৯১°৫৮' পূর্ব দ্রাঘিমা হতে ৯২°১০' পূর্ব দ্রাঘিমার মধ্যে। জেলা সদর হতে অত্র উপজেলার দুরুত্ব ৬১ কি:মি:। সাতকানিয়া উপজেলার আয়তন ১০৮ বর্গমাইল, মোট জনসংখ্যা ৩,৮৪,৮০৬জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৩৭০জন (প্রতি বর্গকিলোমিটারে)। সাতকানিয়া উপজেলার উত্তরে চন্দনাইশ উপজেলা, দক্ষিণে লোহাগাড়া উপজেলা, পূর্বে বান্দরবান জেলা এবং পশ্চিমে বাশঁখালি ও উত্তর-পশ্চিমে আনোয়ারা উপজেলা। সমতল ভূমি, পাহাড় ও সাঙ্গু ও ডলু নদী দ্বারা বেষ্টিত এই জনপদ। সাতকানিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন পরিষদ। ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক ও বিচার কাজের স্বার্থে এই এলাকায় আদালত ভবন স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিলে বর্তমানে অবস্থিত আদালত ভবনের নামে ০৭ কানি ভূমি (৪০ শতকে ১ কানি) জনৈক পেটান নামক এক জমিদার সরকারের অনুকূলে হস্তান্তর/দান করায় তৎসময় হতে এ উপজেলার নামকরণ সাতকানিয়া হয় মর্মে জনশ্রুতি আছে। উল্লেখ্যে ঐ সময় হতে বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা নিয়ে সাতকানিয়া সার্কেল নামে পরিচিত ছিল। ১৯৮২/১৯৮৩ সালে সার্কেলকে আপগ্রেড করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষে পৃথক পৃথক উপজেলা সৃজনের মাধ্যমে আজকের সাতকানিয়া একটি স্বতন্ত্র উপজেলায় পরিগণিত হয়।জনগনের জীবনযাত্রা কৃষি ও ব্যবসা বানিজ্য নির্ভর। একই সাথে এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বানিজ্য ও বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন।
ভৌগোলিক পরিচিতি
সাতকানিয়া উপজেলা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী একটি নন্দিত জনপদ হিসেবে পরিচিত। জেলা সদর থেকে প্রায় ৪৫ কিঃমিঃ দূরে অবস্থিত।
সাতকানিয়া উপজেলার অবস্থান ২২°০৪' উত্তর অক্ষাংশ হতে ২২°১২' উত্তর অক্ষাংশে এবং ৯১°৫৮' পূর্ব দ্রাঘিমা হতে ৯২°১০' পূর্ব দ্রাঘিমার মধ্যে।
সাতকানিয়া উপজেলার উত্তরে চন্দনাইশ উপজেলা, দক্ষিণে লোহাগাড়া উপজেলা, পূর্বে বান্দরবান জেলা এবং পশ্চিমে বাশঁখালি ও উত্তর-পশ্চিমে আনোয়ারা উপজেলা। সমত
0 Comments