Header Ads Widget

header ads

রূপগঞ্জ (Rupganj)

 উপাজেলা পটভূমি

রূপগঞ্জ নামের সঠিক ইতিহাস পাওয়া যায় না। অনুসন্ধানে ভিন্নি ভিন্ন মত পাওয়া গেছে। কথিত আছে রূপবাবু নামে এ এলাকায় একজন প্রভাবশালী জমিদার ছিলেন যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে। পটুয়ার নিখুত তুলি আঁচড়ে পটে আঁকা ছবির মত নদী, গিরি, বনরাজী বেষ্টিত দিগন্ত জোড়া সবুজ মাঠের নৈসর্গের মহা সমারোহে মুগ্ধ হয়ে কোন প্রকৃতি প্রেমী, সৌন্দর্য পিয়াসী ভাবুক পর্যটক এ এলাকা দর্শনে বিমোহিত হয়ে বিমুগ্ধ চিত্তে আনমনে হয়তো বলে ফেলেছিলেন-‘‘রূপগঞ্জ’’


ভোগলিক পরিচিতি

রাজধানী ঢাকার পূর্ব সীমানায় মৃদুমন্দ স্রোতস্বীনী শীতলক্ষ্যার দুই তীরের বিসত্মীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা।ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, পশ্চিমে রাজধানী ঢাকার ডেমরা, সবুজবাগ ও গুলশান থানা, দক্ষিণে সোনারগাঁ ও পূর্বে আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা।


 


উপজেলা টি প্রায় ২৩০৩৭র্ ও ২৩০৫৪র্ উত্তর অÿাংশ এবং ৯০০২৮র্ ও ৯০০৩৭র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।

Post a Comment

0 Comments