Header Ads Widget

header ads

সোনারগাঁ (Sonargaon)

 সোনারগাঁয়ের পটভূমিঃ


 


ক. সোনারগাঁয়ের সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি


 


ইতিহাস প্রসিদ্ধ সোনারগাঁ বা সুবর্ণগ্রাম আজ পানাম নগরীর ধ্বংসাবশেষ এবং সর্দার বাড়ীর পুরানো একটি অট্টালিকায় আবদ্ধ হয়ে ঐতিহাসিক স্মৃতি ধারণ করছে।


 


          ঐতিহাসিক সোনারগাঁ শুধু দেড়শ বছরের পুরানো স্মৃতি বিজড়িত ধ্বংসাবশেষ নগরীই নয়, এর সাথে জড়িত আছে একটি স্বাধীন জাতির আত্ন পরিচয়ের অনুভূতি। ইতিহাসের আবহমান ধারায় অনেক চড়াই- উৎরাইয়ের মধ্য দিয়ে এ অনভূতি আরো সুদৃঢ় হয়েছে। সোনারগাঁ আজ এমন একটি নামে পরিণত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি একযোগে প্রকাশ পাচ্ছে।


 


শুর, পাল, সেন ও দেব রাজাদের আমলে গোড়াপত্তন হলেও সোনারগাঁয়ের সমৃদ্ধ এবং গৌরব উজ্জ্বল যুগের শুরু হয় ১৩৩৮ খৃষ্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের আমল থেকে। ১৩৩৮ খৃষ্টাব্দে তিনি স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁ স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয়। পরে গিয়াস উদ্দিন আজম শাহ্, শের শাহ, ঈশাখাঁ পর্যায়ক্রমে সোনারগাঁয় রাজত্ব করেন।


 


সোনারগাঁ এককালে ব্যবসায়, শিক্ষা দীক্ষায়, কৃষি, সাহিত্য, সংস্কৃতি, শিল্প ও কারুকার্যে ছিল বিশ্বেরসেরা। সোনারগাঁয়ের মসলিন কাপড় ছিল সারা বিশ্বে সমাদৃত। কথিত যে, বাংলার প্রথম মসজিদ সোনারগাঁয়ের গোয়ালদী গ্রামে নির্মিত হয়, যা ইতিহাসে মুসলিম উম্মার স্বাক্ষর বহন করছে। সোনারগাঁ হতে পাঞ্জাব পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম সড়ক, গ্রান্ড ট্রাঙ্ক রোড শের শাহের আমলে নির্মিত হয়। এখানে রয়েছে গিয়াস উদ্দিন আজম শাহ্ এর মাজার, রয়েছে পাঁচ পীরের দরগাহ্ সহ অসংখ্য গুণীজনের স্মৃতি।


ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ


 


ঢাকা শহর থেকে ২৫ কি:মি: দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁ উপজেলা।সোনারগাঁ উপজেলা ৩৫২ টি মৌজা, ৪৬৬ টি গ্রাম নিয়ে গঠিত।


 


আয়তনঃ১৭১.০২ বর্গ কিলোমিটার


 


সীমাঃ


          পশ্চিমে- শীতলক্ষা নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদ ও বন্দর উপজেলা


          উত্তরে- রূপগঞ্জ আড়াইহাজার উপজেলা অবস্থিত।


          দক্ষিনে-পূর্বে- মেঘনা নদী।


         


প্রাকৃতিক সেৌন্দর্যে ভরপুর সবুজে ঘেরা প্রকৃতির এক নৈসর্গিক লীলাভূমিঐতিহ্যের ঈশাখার রাজধানী লোক ও কারু শিল্প ফাউন্ডেশন জাদুঘর, পানাম সিটি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, গোয়ালদী মসজিদ, অসংখ্য পীরদের মাজার, মেঘনা নদী, সোনারগাঁ


Post a Comment

0 Comments